কুলিয়ারচরে মোটরসাইকেল ও ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল ও ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার বিকালে ছয়সূতী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে ছয়সৃতী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত মোটরসাইকেল ও ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরিফ।
এছাড়াও ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল সহ খেলার আয়োজক কুলিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. জুয়েল রানা’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন কুলিয়ারচর প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপি’র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.কামরুল ইসলাম (মুছা), ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মো. মুখলেসুর রহমান মঞ্জু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রবাসী জিয়া পরিষদের সদস্য সচিব ও কুলিয়ারচর পৌরসভা প্রবাসী জিয়া পরিষদের প্রধান সমন্বয়ক সাঈদ ইমরান সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, উপজেলা মৎস্য জীবী দল, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল ও জাসাস এর নেতা-কর্মীবৃন্দসহ খেলা প্রেমী জনগণ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী টিমের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































